স্পোর্টেইনমেন্ট
ফলোঅন এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ

জেসন হোল্ডারসহ ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত ১২ খেলোয়াড় আসেননি বাংলাদেশ সফরে। দ্বিতীয় সারির দল পাঠানোয় বেশ হতাশ হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের।
সফরকারীদের ৪০৯ রানের বড় ইনিংসের পর শুক্রবার দ্বিতীয় দিনে ৪ উইকেটে ১০৫ রানে দিন শেষ করে বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ৩০৪ রান পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতেই মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের এ মুহূর্তে সংগ্রহ ১২৬ রান। অর্থাৎ ফলোঅন এড়াতে এখনও ৮৪ রান দরকার বাংলাদেশের।
এই ৮৪ রান করতে গিয়ে টপঅর্ডারদের মতো যদি বাকি উইকেটগুলোও হারিয়ে ফেলে, তাহলে লজ্জার ইতিহাসে নাম লেখাবে বাংলাদেশ।
তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার টাইগাররা।



