বিশ্ব

ফলাফল প্রত্যাখ্যান ট্রাম্পের, মামলা পরিচালনার প্রস্তুতি

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ের ফলাফল প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

এরই ইতোমধ্যে ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প গণমাধ্যমগুলোকে বলেন, আমরা সবাই জানি যে কেন বাইডেন তাড়াহুড়ো করে বিজয়ী হিসেবে মিথ্যাচার করছেন এবং তার মিডিয়া সহযোগীরা তাকে সহযোগিতা করছেন। আর সেটি হচ্ছে তারা চায় না যে সত্য উন্মোচিত হোক। কিন্তু সত্য কথা হচ্ছে নির্বাচন এখনও শেষ হয়নি।

ট্রাম্প বলেন, নির্বাচনী আইনের প্রয়োগ এবং বৈধ প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে আগামী সোমবার থেকে আমাদের প্রচারণা দল মামলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button