বাংলাদেশ

ফটোগ্রাফিক শিল্পের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করবে গণতান্ত্রিক পরিষদ

ফটোগ্রাফিক শিল্পের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করার শপথ করেছেন, বিপিএ নির্বাচন-২০২১-২০২৩ ’এ গণতান্ত্রিক পরিষদের মনোনীত প্রার্থীরা।

গতকাল ৩০ এপ্রিল সন্ধ্যায়, রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক পর্ষদের পরিচিতি’ শীর্ষক অনুষ্ঠানে তারা এ শপথ করেন।

অনুষ্ঠানে বিপিএর সাবেক সভাপতি মো: জহিরুল ইসলাম, সাবেক উর্ধ্বতন সহ সভাপতি সাজেদুল হাসান নান্নু, সাবেক পরিচালক সারওয়ার হোসেন বাবুল, গণতান্ত্রিক পরিষদের প্রধান সমন্বয়ক আকতারউজ্জামান টিটুসহ বিপুল সংখ্যক ফটোগ্রাফিক শিল্পের মালিকরা উপস্থিত ছিলেন।

দেশের ফটোগ্রাফিক শিল্পের ব্যবসায়ীদের শীর্ষ জোট গণতান্ত্রিক পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিশ্রুতিবান ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে এবারের প্যানেল গঠন করা হয়েছে, যারা নির্বাচিত হলে একটি ঐক্যবদ্ধ ও ডিজিটালাইজড এবং ব্যবসা এবং সেবামূলক বিপিএ উপহার দিবে এবং যে কোন পরিস্থিতিতে বিপিএ তথা বাংলাদেশের ফটোগ্রাফিক খাতকে সমৃদ্ধির পথে নেতৃত্ব দিতে সক্ষম। এ নির্বাচনে গণতান্ত্রিক পরিষদের প্যানেল লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপিএর ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গণতান্ত্রিক পরিষদের মনোনয়নপ্রাপ্ত বাকি প্রার্থীরা হলেন, বশির আহমেদ বকুল ডেপুডি প্যানেল লিডার, কামরুল ইসলাম চকদার, মো: জহিরুল ইসলাম জগলু, হাসান আদিল, মো: খোরশেদ আলম, মো: শফিকুল ইসলাম শফি, মো: নজরুল ইসলাম, জসিম উদ্দিন জয়, মো: হারুন অর রশিদ, আসাদুজ্জামান টুটুল, মো: নুরুল মোমেন সুমন, মো: কায়ছার হামিদ ফরহাদ, মো: মোস্তফা জামান, মো: বকবুল হোসেন, সাফায়েত হোসেন মামুন, মো: কামরুল হাসান, মো: জসিম উদ্দিন, ফাহাদ আহমেদ, আবুল কালাম আজাদ ও আলী মর্তুজা।

Related Articles

Leave a Reply

Back to top button