স্পোর্টেইনমেন্ট

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন কাজী হায়াৎ

প্রতি বছরের মতো এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার ঘোষণা হয়েছে। রাবেয়া খাতুন প্রবর্তিত এ বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াৎ।

আগামী ২৬ অক্টোবর চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে এই পুরস্কার প্রদান করা হয়।

এই পুরস্কার প্রাপ্তি উপলক্ষে কাজী হায়াৎ গণমাধ্যমকে বলেছেন, ফজলুল হক সাহেব একজন গুণী মানুষ ছিলেন। তার নামে প্রবর্তিত পুরস্কারের জন্য আমাকে মনোনীত করা হয়েছে- এটা অনেক সম্মানের। আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি পুরস্কার প্রদান কর্তৃপক্ষকে। সবাই দোয়া করবেন আমি যেন আজীবন ভালো কাজ করে যেতে পারি।

Related Articles

Leave a Reply

Back to top button