অন্য খবর

প্রিয়াঙ্কার বিচ্ছেদ!

অবশেষে কি বিচ্ছেদের পথে হাটছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া? 

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো থেকে নিজের নামের সঙ্গে স্বামীর নামের অংশ ‘জোনাস’ মুছে ফেলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর জেরে প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে।

এ বিষয়টি নিয়ে এখনও প্রিয়াঙ্কা কিছু বলেননি।

তবে মুখ খুলেছেন তার মা মধু চোপড়া। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, ‘এটা একদম বাজে কথা, এসব গুজব ছড়াবেন না দয়া করে।’ নাম পরিবর্তন করলেও প্রিয়াঙ্কা-নিক ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন। পাশাপাশি দুজনের ছবিতে লাইক ও ভালোবাসার মন্তব্য বজায় আছে।

দিন কয়েকের মধ্যেই তৃতীয় বিয়েবার্ষিকী পালন করবেন নিক-প্রিয়াঙ্কা। ২০১৮ সালের ২ ও ৩ ডিসেম্বর হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে বিয়ে করেছিলেন নিক-প্রিয়াঙ্কা।

Related Articles

Leave a Reply

Back to top button