বাংলাদেশ
প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী পেলো টিকার দ্বিতীয় ডোজ

সারাদেশে এখন পর্যন্ত ৩৭ লাখ ৯৭ হাজার ৫৩৪ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯৬৪ জন।
গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিলো।
তাদের দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।
রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৭২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন।



