প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনার পর গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনেহিঁচড়ে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া সেই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, সড়ক পরিবহন আইনে এই মামলা হয়েছে। তিনি আরো জানান, প্রাইভেট কারের চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহকে মামলায় আসামি করা হয়েছে, যিনি ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা। শুক্রবার (২ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৪টার দিকে মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ের বাসা থেকে বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন রুবিনা আক্তার। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা টিএসসি, ভিসি চত্বর হয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছাকাছি পর্যন্ত রুবিনাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



