
প্রবাসী বাংলাদেশিদের বিদেশে দেশের দূত হিসেবে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান ভূমিমন্ত্রী।
বিদেশি সহকর্মী, অংশীদার ও বন্ধুদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্যে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান করেন বলে ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সম্মেলনে অনাবাসি বাংলাদেশি এবং বিদেশি প্রাতিষ্ঠানিক এবং স্বতন্ত্র বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
[ লন্ডন যুক্তরাজ্য থেকে শামীমা দোলা, সম্পাদক, নিউজ নাউ বাংলা]



