বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এস এ সামাদ আর নেই

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. এস এ সামাদ আজ বিকেলে তার বারিধারার বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর ।

তিনি বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. সামাদের এক ঘনিষ্ঠ আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘তিনি তার বারিধারার বাসভবনে ঘুমন্ত অবস্থায় মারা যান।’

তিনি বলেন, চিরকুমার ড. সামাদ নগরীর একটি হাসপাতালে মস্তিষ্ক জটিলতার চিকিৎসা শেষে মুক্তি পাওয়ার এক দিন পর মারা যান। সূত্র: বাসস

Related Articles

Leave a Reply

Back to top button