
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়।
গণমাধ্যমে কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সকালে এক সফরে ঢাকায় আসেন হর্ষ বর্ধন শ্রিংলা। এদিন বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ভারত, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভারতের গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাঝেই সোমবার (১৭ আগস্ট) হঠাত করেই হর্ষ বর্ধন শ্রিংলার এই সফরের কথা চাউর হয়। তার ঢাকায় অবতরণের আগ পর্যন্ত কোনপক্ষই এ নিয়ে খোলাসা করে কিছু বলেনি।
তবে আজ বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, শ্রিংলার এই সফরে করোনা ভ্যাকসিন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন দ্বিপাক্ষীক বিষয়ে আলোচনা হবে।



