বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ

য়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর আবাসস্থল আইটিসি হোটেলের বৈঠক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতা কুশলাদি বিনিময় করেন।

এর আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

সফরের তৃতীয় দিন আগামীকাল বুধবার (৭ সেপ্টেম্বর) শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফ ও আজমির শরিফ দরগাহ পরিদর্শন করবেন শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button