ইকোবিজবাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার।

রবিবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পেঁয়াজ চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ, চাষে উৎসাহ প্রদান এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে চলতি অর্থবছরে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়।

বর্তমানের সার্বিক পরিস্থিতি বিবেচনায়, পেঁয়াজের অনুৎপাদনকালীন সময় হিসেবে মার্চ ২০২১ পর্যন্ত পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের করা হয়েছে।

পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান শুল্ক প্রত্যাহারের বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Related Articles

Leave a Reply

Back to top button