বিশ্ব

প্রথম আরব নারী নভোচারী নোরা আল মাত্রোশি

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো একজন নারী নৌরা আল মাতরুশিকে নভোচারী হিসেবে নিয়োগ দিয়েছে।

শনিবার (১০ এপ্রিল) আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম টুইটারে এ খবর প্রকাশ করেছেন।

আরব আমিরাতের মজাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের নভোচারী হিসেবে দুইজনকে নির্বাচিত করা হয়। এ কর্মসূচিতে নির্বাচিত হওয়া অপর নভোচারী হলেন মোহাম্মদ আল মুল্লা।

আরব আমিরাত কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ কর্মসূটির দ্বিতীয় ব্যাচে দুইজনকে নির্বাচিত করা হয়েছে। নোরা আল মাত্রোশী ও তার সহকর্মী মোহাম্মদ আল মুল্লা নভোচারীর দ্বিতীয় ব্যাচে যোগ দিয়েছেন।

প্রায় চার হাজার ৩০০ আবেদনকারীর মধ্যে নভোচারী হিসেবে এই দুইজনকে নির্বাচিত করা হয়। এই দুই নভোচারীকে যুক্তরাষ্ট্রের নাসার টেক্সাকে অবস্থিত জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button