বিশ্ব

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ লকডাউনে তুরস্ক

২৯ এপ্রিল থেকে আগামী ১৭ মে পর্যন্ত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। খবর: বিবিসি

করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে, আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউনের ঘোষণায় ইতিমধ্যে ইস্তাম্বুল ছাড়তে কেউ ছুটছেন প্রধান বাস টার্মিনালে। কেউ আবার ‘মদে বিধিনিষেধের’ খবরে অ্যালকোহল মজুতের চেষ্টা করছেন। রাস্তায় মানুষের ভিড় বেড়েছে, ক্রেতা সামলাতে ব্যস্ত বিপণিবিতানগুলো। সঙ্গে রয়েছে সড়কে যানবাহনের চাপ। আজ বৃহস্পতিবার লকডাউন দেওয়ার প্রাক্কালে তুরস্কের চিত্রটা ছিল এমনই।

করোনাভাইরাসের আঘাতে গত বছরও ঠিক এই সময়ে তুরস্ক বৈশ্বিক মহামারির সময় দ্রুত পদক্ষেপ নিয়ে সফল হয়েছিল কিন্তু এক বছর পর এই মুহূর্তে তুরস্ক এখন করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি।

ইউরোপের দেশগুলোর মধ্যে তুরস্কে করোনার সংক্রমণের হার সর্বাধিক।

Related Articles

Leave a Reply

Back to top button