বাংলাদেশ

প্রতি মাসে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি মাসে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাংবাদিকদের তিনি আরো বলেন, সে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা। ঈদে গ্রামে যাওয়া-আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে।’

সেসঙ্গে, রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ডেঙ্গু ও করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button