বিশ্ব

পোল্যান্ডে ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন বাইডেন

ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সরাসরি বাইডেনের সাথে এ বৈঠকে ইউক্রেনের দুই মন্ত্রী ও কিয়েভের শীর্ষ কর্মকর্তাদের প্রতিনিধি দল অংশ গ্রহণ করেছে।

শনিবার (২৬ মার্চ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কী রেজনিকোভ বাইডেনের সঙ্গে বৈঠক করতে এই সফর করেছেন। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতেই তাদের এই সফর বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button