অন্য খবর

পোল্যান্ডের ক্যারোলিনা’র মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট

বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড-২০২১’ এর সেরার মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের সুন্দরী ক্যারোলিনা বিলাওস্কা।

‘মিস ওয়ার্ল্ড-২০২১’ এর ৭০তম আসরে, জমকালো আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এবারের মিস ওয়ার্ল্ড-২০২১ প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে এই আসর বসে। নানা আয়োজনের মাধ্যমে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

২০ বছর বয়সী ক্যারোলিনা বর্তমানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ লোডোতে ব্যবস্থাপনা বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী। এছাড়াও তিনি অনেক দাতব্য কর্মকান্ডে স্বেচ্ছাসেবক এবং একজন ভ্রমণ প্রেমী।

Related Articles

Leave a Reply

Back to top button