স্পোর্টেইনমেন্ট

পেলের প্রতি মেসি-রোনালদো-এমবাপ্পেদের শ্রদ্ধা

ফুটবলের রাজা পেলের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ব্রাজিলিয়ান কাসেমিরোও শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় পেলের প্রতি এ শ্রদ্ধা জানান তারা। পেলের ছবির সঙ্গে নিজের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন আরান্তেস দো নাসিমেন্তো পরিবারের প্রতি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি সবসময় থাকবেন। শান্তিতে ঘুমান রাজা।’

এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না। নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এক প্রতিবেদনে পেলের মৃত্যুর খবর জানায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

Related Articles

Leave a Reply

Back to top button