বাংলাদেশ

পুলিশ বাহিনীর কেউ অন্যায় করলে অবশ্যই শাস্তি পাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর কোনও সদস্য অন্যায় করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ বাহিনীর দু’একজন সদস্য অন্যায় করতে পারে। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। যারা অন্যায় করছে এখন, তাদেরও শাস্তি হবে। ’

শুক্রবার (১৩ আগস্ট) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মোকতার হোসেনের বিরুদ্ধে এক নারী পুলিশ ইন্সপেক্টরকে একাধিকবার ধর্ষণের অভিযোগ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

শান্তিরক্ষা মিশনে থাকাকালে ধর্ষণের ঘটনার অভিযোগে এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারের আদালতে মামলাটি করা হয়।

এরপর শুনানি শেষে উত্তরা (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন বিচারক।

Related Articles

Leave a Reply

Back to top button