স্পোর্টেইনমেন্ট

পুনম পাণ্ডেকে যৌন হেনস্তার অভিযোগ, স্বামী গ্রেফতার

বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে, তার স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন।

মুম্বাই পুলিশ, এ ঘটনায় পুনমের স্বামী স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে।

স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই হাসপাতালে ভর্তি হন পুনম। তার মাথায়, চোখ ও মুখে নির্যাতনের চিহ্ন আছে। মুম্বাই পুলিশ বলছে, স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার স্ত্রী মাথা, মুখ এবং চোখে খুবই খারাপ ভাবে আঘাত পেয়েছেন।

যদিও পুনম পাণ্ডের স্বামীর বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। গত বছর বিয়ের পরের দিনই ভারতের গোয়াতে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্যাম বোম্বে।

দুই বছর একসঙ্গে থাকার পর, গত বছর সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। খবর: ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

Related Articles

Leave a Reply

Back to top button