বিশ্ব

পুতিন-ম্যাক্রোর পাঁচ ঘণ্টার বৈঠক

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার মস্কোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুতিনের সঙ্গে বৈঠক করার জন্যই ম্যাক্রোঁ মস্কো সফরে গেছেন।

বৈঠক শেষে ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনের অচলাবস্থা নিরসনে আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। পুতিনও বৈঠকে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে ইউক্রেন আক্রমণ করার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে মস্কো। তবে পশ্চিমা শক্তিগুলো সংঘাতের আশঙ্কা নিয়ে ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট মঙ্গলবার কিয়েভে যাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button