ভূরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে হরিণাকুন্ড উপজেলা দলের সংবর্ধনা

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কে এক বিশাল গন -সংবর্ধনা প্রদান করেন।

শনিবার ৭ নভেম্বর ২০২০ ইং তারিখ বিকালেে এ সংবার্ধনা দেন তারা।

 আজ ৭ নভেম্বর ২০২০ ইং তারিখ শনিবার বিকাল ৩ টায়

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

সভাপতিত্ব করেন হরিণাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সালাউদ্দিন, সার্বিক সহযোগিতা করেন হরিণাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন বিএনপি জামাত জোট সরকারের সময় এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের খুন ধর্ষন সীমাহীন লুটপাটের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। জননেত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই এই জনপদে শান্তি ফিরে এসেছে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন অগ্রগতি জননেত্রী শেখ হাসিনার অনন্য অবদান মর্মে উল্লেখ করেন।

 আজ ৭ নভেম্বর ২০২০ ইং তারিখ শনিবার বিকাল ৩ টায়

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এই সংগঠনের প্রতিটি নেতাকর্মী স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেবার ব্রত নিয়ে মানুষের পাশে আছে এবং থাকবে। তারেক জিয়ার প্রকাশ্য পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে বিএনপি জামাতের সীমাহীন অত্যাচার নির্যাতন গুম, খুন, ধর্ষন, সংখ্যালঘু নির্যাতন, সীমাহীন দূর্নীতি, লুটপাটে বিপর্যস্থ হয়ে পড়ে বাংলার প্রতিটি জনপদ। ঝিনাইদহের এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংঘর্ষ খুন জখমের আতংকে দিশেহারা এই জনপদের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর স্বস্তি ফিরে পায়। আজ এই জনপদে সকল ধর্ম বর্ণের মানুষ তাদের ধর্মীয় উৎসব সমুহকে সার্বজনীন উৎসবে পরিনত করতে পেরেছে।

 আজ ৭ নভেম্বর ২০২০ ইং তারিখ শনিবার বিকাল ৩ টায়

আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, উপস্থিত ছিলেন উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক সভাপতি, সাধারণ সম্পাদক, হরিণাকুন্ড উপজেলা সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সমর্থকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button