বাংলাদেশ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৯ মার্চ) এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আবদুল হামিদ। আরেক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহাবুদ্দীন আহমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাবেক এই রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ।



