ইকোবিজ

পুঁজিবাজারে বড় উত্থানে লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩২৯ ও ২১৭৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৫ কোটি  ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪৫ টির, কমেছে ১৫ টির এবং অপরির্বতিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।

রোববার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো-বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ, মতিন স্পিনিং, ফরচুন সু, ইন্ট্রাকো, শাইনপুকুর সিরামিক, অরিয়ন ইনফিউশন, জেনেক্স, বাটা সু ও বিএটিবিসি।

Related Articles

Leave a Reply

Back to top button