বাংলাদেশ

পীরগঞ্জের ঘটনা পূর্ব পরিকল্পিত: স্পিকার

জেলে পল্লীতে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জানালেন, জাতীয় সংসদের স্পিকার ও রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, হামলায় বহিরাগতরাও অংশ নিয়েছিল। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমগঞ্জ মাঝিপাড়া এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। কিন্তু তারপরও ২৮টি বাড়ি পুড়ে গেছে। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button