বাংলাদেশ

পিকে হালদারের দুই সহযোগী গ্রেফতার

প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুদকের তলবে হাজির হলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়।

সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুর ২টায় সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের গ্রেফতার করেন সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে আদালত পিকে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। এ তালিকায় সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাও রয়েছেন। পরে এ দুজনসহ ৬২ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দুদক।

Related Articles

Leave a Reply

Back to top button