স্পোর্টেইনমেন্ট

পিএসজিকে জেতাতে পারলেন না মেসি-নেইমার-এমবাপ্পে

প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নামছেন মেসি ও নেইমার। আর সঙ্গে ছিলেন আরো এক তারকা এমবাপ্পে। দারুণ একটি খেলা উপভোগের অপেক্ষায় ছিলেন ফুটবল প্রেমীরা। কিন্তু ভক্তদের হতাশ করলেন এই তিন জনপ্রিয় খেলোয়ার। পিএসজি ম্যাচে একটা গোলও পেলেন না আলোচিত এই তিন তারকা মেসি-নেইমার। জেতাতে পারলেন না তাদের দলকে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে ফরাসি জায়ান্টরা।

এদিন ম্যাচের প্রথম থেকেই মাঠে নামেন বিশ্বের অন্যতম সেরা এই তিন ফুটবলার। খুবই আনন্দ নিয়ে মাঠে নেমেছিলেন তারা। কিন্তু মাঠে নেমে হতাশ করলেন সবােইকে।

শুরুতে বেশ গোছানো ফুটবল খেলে ম্যাচের ১৭ মিনিটের মাথায় এমবাপ্পের দারুণ এক পাসে গোল করেন আন্দের এরেরা। কিন্তু খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি পচেত্তিনোর শীর্ষরা। ১০ মিনিট পরই পাল্টা আক্রমণে ব্রুজকে সমতায় ফেরান দলীয় অধিনায়ক ও বেলজিয়ান মিডফিল্ডার হান্স ভানাকেন। তাকে সুন্দর এসিস্ট করেন এদুয়ার্দ সোবোলে।

তিন সুপারস্টারের ব্যর্থতার দিনে অন্যরাও নিষ্প্রভ।

Related Articles

Leave a Reply

Back to top button