বাংলাদেশ

পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালেকের বিরুদ্ধে মামলা

প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আব্দুল মাবুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে ৪ কোটি ৭২ লাখ টাকো আত্মাসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে দুদকের তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

মামলার এজাহারে থেকে জানা যায়, পাসপোর্ট অধিদপ্তরে ডিজি হওয়ার পর নিজের ও তার স্ত্রী নাসিমা খাানের একাধিক ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রাখেন সাবেক এই মহাপরিচালক। এবি ব্যাংকের ধানমন্ডি শাখাতেই তাদের ১৬টি এফডিআর বা স্থায়ী আমানতের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। গুলশানের একটি ব‌্যাংকে তার হিসাবে কয়েক কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিসের প্রথম ব্যাচের কর্মকর্তা মাবুদ অতিরিক্ত আইজিপি ছিলেন। ২০০৯ সালে পাসপোর্টের ডিজির দায়িত্ব নিয়ে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর তিনি অবসরে যান।

Related Articles

Leave a Reply

Back to top button