বাংলাদেশ

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান হাসেমের অবস্থা সংকটাপন্ন

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম এর অবস্থা সংকটাপন্ন।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানিয়েছেন, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে তার বাবাকে ১১ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে এম এ হাসেমকে।

Related Articles

Leave a Reply

Back to top button