স্পোর্টেইনমেন্ট

পাকিস্তান সিরিজকে সামনে রেখে, কাল অনুশীলন শুরু টাইগারদের

আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন এই হোম সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন।

তবে কোয়ারেন্টাইন নিয়ে কোন সমস্যা নেই।

সিরিজ শুরুর আগে করোনা ভাইরাস পরীক্ষা করানোর পর টিম হোটেলে যাবেন ক্রিকেটাররা। ফলে দল সাজাতে শেষ মুহূর্ত পর্যন্ত সময় পাচ্ছেন বিসিবির নির্বাচকরা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। টি-টোয়েন্টি সিরিজের সবগুলা ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্রগ্রামে আরেকটি মিরপুরে।

Related Articles

Leave a Reply

Back to top button