বিশ্ব

পাকিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গুলি করে পিটিভি’র এক নারী সাংবাদিককে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, শাহীনা শাহীন নামের ওই সাংবাদিককে নিজ বাড়িতেই হত্যা করা হয়। সন্দেহভাজনদের মধ্যে নিহতের স্বামীও রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় হাসপাতালের তথ্য অনুসারে, আশঙ্কাজনক অবস্থায় দু’জন ব্যক্তি তাকে নিয়ে আসেন। কিন্তু, অপেক্ষা না করেই তারা চলে যান। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, সন্দেহভাজনদের একজন নিহতের স্বামী।

পুলিশ জানিয়েছে, সংবাদকর্মীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

শাহীনা শাহীন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি’র একটি টকশো’র উপস্থাপক এবং স্থানীয় একটি সাময়িকীর সম্পাদক।

 

Related Articles

Leave a Reply

Back to top button