স্পোর্টেইনমেন্ট

পাকিস্তানের প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হলেন, পাকিস্তানের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

শনিবার (২৪ ডিসেম্বর) তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তিন সদস্যের কমিটিতে আফ্রিদি সঙ্গী হিসেবে পেয়েছেন এক সময়ের সতীর্থ আবদুল রাজ্জাক ও রাও ইফিতিখারকে।

জানা গেছে, নিয়োগপ্রাপ্ত নির্বাচকরা আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন।

আগামী ২৬ ডিসেম্বর থেকে ঘরের মাটিতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাবর আজমের দল।

দায়িত্ব পেয়ে আফ্রিদি বলেছেন, ‘পিসিবির ম্যানেজমেন্ট কমিটি আমার ওপর এই দায়িত্ব অর্পণ করায় আমি সম্মানিত বোধ করছি। এই দায়িত্ব পালনে কোনো কমতি থাকবে না বলেও জানান শহিদ আফ্রিদি।

Related Articles

Leave a Reply

Back to top button