বাংলাদেশ

পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে শিগগির

পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে খুচরাপর্যায়ে এবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না।

বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সূত্র এ তথ্য জানায়।

জানা গেছে ৮ অক্টোবরের দিকে এ ঘোষণা আসতে পারে।

গত ১৮ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়। নিয়ম অনুযায়ী- ৯০ কার্যদিবসের মধ্যে শুনানির রায় ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে ১৩ অক্টোবরের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে হবে।

বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ১৭ পয়সা। গত ১৮ মে অনুষ্ঠিত গণশুনানিতে ইউনিটপ্রতি ৬৬ শতাংশ বাড়িয়ে আট টাকা ৫৮ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছিল পিডিবি।

Related Articles

Leave a Reply

Back to top button