বাংলাদেশ

পশুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমুলক ব্যবস্থা: তাপস

কোরবানির পশুরহাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‌করোনা মহামারী বিবেচনায় নিয়ে এবার গরুর হাটে যাতে করে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাটগুলো তদারকি করবে; যাতে করে মহামারী করোনা বিস্তৃতি লাভ করতে না পারে। এছাড়াও, স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, অস্থায়ী এ সকল গরুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে এবং গরু কেনা-বেচায় একটি গরু থেকে কতটুক দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, সেটাও আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button