বাংলাদেশ

পশুর নদীতে আবারও ডুবলো কয়লা বোঝাই কার্গো জাহাজ

প্রায় ৬শ টন কয়লা বোঝাই এমভি নাওমী নামে একটি কার্গো জাহাজ, বাগেরহাটের মোংলার পশুর নদীতে ডুবে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-৪ নং অ্যাংকোরেজ এলাকায় ডুবোচরে কার্গোর ধাক্কা লাগে। এতে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত জাহাজের মাস্টার মো. আজিজুল হক বলেন, বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়ীয়া ৫ নং বয়ায় অবস্থানরত বিদেশি জাহাজ ‘সিএমভি জর্দান’ থেকে বৃহস্পতিবার ‘এমভি নওমী’তে ৬০০ টন কয়লাবোঝাই করে ছেড়ে আসে।

পরবর্তীতে রাত ১১টার দিকে বন্দরের ৪ নং বয়ার কাছাকাছি পৌঁছালে ডুবন্ত কিছুর সঙ্গে কার্গোর ধাক্কা লেগে তলা ফেটে ইঞ্জিন কক্ষে পানি ঢুকতে থাকে।

জাহাজের মাস্টার বলেন, এ সময় আমরা দ্রুত কার্গোটিকে পার্শ্ববর্তী চরে উঠিয়ে দেই। পরবর্তীতে অন্য লাইটার জাহাজের সহায়তায় দুই নিরাপত্তা কর্মীসহ আট নাবিক তীরে আসতে সক্ষম হই।

পরে বন্দর কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর জানাই এবং মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।

Related Articles

Leave a Reply

Back to top button