বাংলাদেশ

পর্যায়ক্রমে দেশের সবাই ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, পর্যায়ক্রমে সরকার দেশের সবাইকেই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নিয়েছে ।

রোববার (৮ নভেম্বর), বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

সাক্ষাৎ অনুষ্ঠানে উভয় নেতা করোনা ছাড়াও রোহিঙ্গা ইস্যু, কমিউনিটি ক্লিনিক সেবা, দেশের হাসপাতাল কার্যক্রম, হাম-রুবেলা টিকা, করোনার সেকেন্ড ওয়েভ সামলানো, উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করার বিষয়েও আলোচনা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৫ নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউট বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরে করে। চুক্তি অনুযায়ী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের তিন কোটি ডোজ ভারতীয় কোম্পানিটি বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে দেবে।

Related Articles

Leave a Reply

Back to top button