পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার স্বামী, যা বললেন শিল্পা শেঠি

স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার ৪ দিন পর মুখ খুললেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।
বৃহস্পতিবার রাতে, অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে বইয়ের পাতা থেকে তোলা একটি ছবি স্টোরিতে পোস্ট করেন শিল্পা।
জেমস থার্বারের একটি উক্তি, যার অর্থ, রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।

উক্তির ব্যাখ্যা দিয়ে লেখা হয়, যারা আমাদের দুঃখ দেয়, আমাদের হতাশা, দুর্ভাগ্যের প্রতি আমরা রাগ পোষণ করি। আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের বর্তমানের ওপর বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করবো। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারে না।
এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে প্রথম বার ভেঙে পড়লেও এখন তিনি মন থেকে শক্ত আছেন। এখনো তাঁর মনে পজিটিভিটি আছে।
সূত্র: জি নিউজ।


