স্পোর্টেইনমেন্ট
পর্দা উঠছে প্যারা অলিম্পিকের

মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক।
টোকিও উদ্ধোধন হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। ৫ সেপ্টেম্বর পর্দা নামবে এই আয়োজনের।
এবারের অলিম্পিকে, অংশ নিচ্ছে ১৬৩টি দেশ। ২২টি স্পোর্টসের ৫৪০টি ইভেন্টে অংশগ্রহণ করবেন ৪ হাজার ৫৩৭ জন ক্রীড়াবিদ।
কোভিড-১৯ সংক্রমণ বাড়ার আশঙ্কায়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) দর্শকশূন্য স্টেডিয়ামে গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
প্যারা অলিম্পিকে, ২০০৮ ও ২০১২ সালের প্যারা অলিম্পিক বাংলাদেশ অংশ নিয়েছিল। এর পর থেকে সাংগঠনিক জটিলতার কারণে যোগ দিতে পারছে না বাংলাদেশের অ্যাথলেটরা।



