ফলোআপ

পরীমণির মাদক মামলার অভিযোগ গঠনের রায় আজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির করা আবেদনের শুনানি আজ।

মঙ্গলবার (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভার্চুয়ালি এ আদেশ দিবেন।

এর আগে হাইকোর্টে পরীমণির পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট শাহিন উজ্জামান শাহিন।

গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি।

গত ৫ জানুয়ারি তিনজনের মামলা বাতিলের আবেদন খারিজ করে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের অভিযোগ গঠন করেন। মামলার অন্য দুই আসামি হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে ২০২১ সালের ১৫ নভেম্বর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একই সঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।

একই বছর ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ১ সেপ্টেম্বর সকালে কারামুক্ত হন চিত্রনায়িকা পরীমণি।

Related Articles

Leave a Reply

Back to top button