অন্য খবর

পরিবারের জিম্মায় নাট্যকার চয়নিকা চৌধুরী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), নির্মাতা চয়নিকা চৌধুরীকে প্রয়োজনে আবারও ডেকে নেওয়ার শর্তে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে।

প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১১টার দিকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উপ-কমিশনার (ডিসি) ওয়াহিদুল ইসলাম।

এর আগে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, রিমান্ডে পরীমনিকে জিজ্ঞাসাবাদে আমরা আরও কয়েকজনের নাম পাই।

পরীমনিকে জিজ্ঞাসাবাদসহ নানাভাবে আমরা তার কথিত মা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছিলাম। তখন আমাদের মনে হয়েছে চয়নিকা চৌধুরীর সঙ্গে আমাদের কথা বলা প্রয়োজন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সে পরিপ্রেক্ষিতে আমরা চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেছি।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীকে আটক করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button