বাংলাদেশ

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আগামীকাল সোমবার।

এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন তিনি।

জানা গেছে, এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা থাকবেন।

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এমনটাই জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদিন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাটে নব নির্মিত বঙ্গবন্ধু মেমোরিয়াল ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button