বাংলাদেশ

পদ্মা সেতু এলাকায় নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টা) উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

শুক্রবার সন্ধ্যা থেকে লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। আর শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন।

এমতাবস্থায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে পদ্মা সেতু সংলগ্ন সব নৌপথে আগামী শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া সব নৌচলাচল বন্ধ থাকবে। এ ছাড়া আগামী শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button