বাংলাদেশ

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে ১৮ সেতুতে টোল দিতে হবে না

আগামী ২৫ জুন বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিনে ১৮টি সেতুতে টোল দিতে হবে না বলে ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২০ জুন একই উপলক্ষে বুড়িগঙ্গা সেতু, আড়িয়াল খাঁ সেতু, ও ধলেশ্বরী সেতুতে টোল মওকুফের ঘোষণা করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধু ২৫ জুন খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু। বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশে বর্ণিত ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

 

Related Articles

Leave a Reply

Back to top button