বাংলাদেশ

পদোন্নতি হলো অর্থনৈতিক ক্যাডারের ১৪৪ কর্মকর্তার

সরকার,অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ১৪৪ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়।

গতকাল মঙ্গলবার অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ২২০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই পদোন্নতি পাওয়া ২২০ জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এই ওএসডি উপসচিবদের মধ্যে ১৩৪ জনকে যুগ্মসচিব করা হলো।

এছাড়া আগেই অর্থনৈতিক ক্যাডার থেকে ২৫ শতাংশ কোটায় উপসচিব হওয়া ১০ জন কর্মকর্তাকেও যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের অর্থনৈতিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Back to top button