অন্য খবর

পদত্যাগ করবেন না রোজিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে পদত্যাগ দিলেও আবার নিজেই তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা।

১৮৫ ভোট পেয়ে জয় লাভ করেও, ব্যক্তিগত আরো কিছু কারণ দেখিয়ে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ১১ ফেব্রুয়ারি। সেই ১১ ফেব্রুয়ারি পাঠানো সেই মেইল এখন পর্যন্ত সমিতি গ্রহণ করেনি।

এর মাঝেই রোজিনা নিজেই তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন, জানান, সমিতির দায়িত্বে থাকবেন তিনি।

রোজিনা বলেন, ‘আমি একজন শিল্পী। নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম।

বলেন, সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

জানান, পরে ডিপজল, আলীরাজ ভাইসহ কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাকে জায়েদ খান বলেছে সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে, তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই।

তাই তিনি মেইল উইথ ড্র করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button