বাংলাদেশ

নৌবাহিনীর লেফটেন্যান্টকে মারধরের মামলায় ইরফান সেলিমের জামিন

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নং ওয়ার্ডের বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিমকে, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিম আহমদ খানকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায়, জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ মার্চ) তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এদিন আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button