বিশ্ব

নেপালে প্লেন দুর্ঘটনায় এখনো নিখোঁজ ৪

নেপালের পোখরায় দুর্ঘটনাস্থল থেকে ৬৮টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও চারজন নিখোঁজ আছেন।

দেশটির অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিকও ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।

নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ প্লেন অবতরণের কয়েক মিনিট আগে বিধ্বস্ত হয়।

নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র জগন্নাথ নিরাউলা জানান, ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল বিমানটি। পাহাড়ি এলাকা হলেও দুর্ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল। তাহলে কেন এমন দুর্ঘটনা ঘটলো সেটি নিয়ে তৈরি হয়েছে সংশয়।

Related Articles

Leave a Reply

Back to top button