অন্য খবর

নুসরাত ফারিয়ার ফ্যাশনেবল পোশাক দেয়া হবে দরিদ্র মেয়েদের

দুই বাংলারি গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। চলচ্চিত্রের জন্য কস্টিউম ও ফ্যাশনেবল পোশাকের ব্যাপারে বেশ সচেতন।

তিনি নিজেও এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, প্রচুর কাপড় ক্রয় করা হয় চলচ্চিত্রের জন্য। যেসব পরে আর ব্যবহার করা হয়ে ওঠে না।

তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাছাই করা দুই শতাধিক পোশাক দরিদ্র মেয়েদের দিয়ে দেবেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসব কাপড় নুসরাত ফারিয়ার কাছ থেকে সংগ্রহ করে বস্তির মেয়েদের কাছে পৌঁছে দিবে।

বিষয়টি গণমাধ্যমকে নুসরাত ফারিয়া নিজেই নিশ্চিত করেছেন। রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধাবঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন , ‘একটি সংগঠন যখন তাদের পরিকল্পনার কথা জানাল, তখন সানন্দে আমি রাজি হয়ে গেলাম। আসলে মানুষের জন্য যেকোনো উদ্যোগ অত্যন্ত মানবিক কাজ আর এসব মানবিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারলে আত্মতৃপ্তি হয়। আমার কাপড়ের ব্যাপারে যখন চিন্তা করে দেখলাম, হয়তো অনেক কাপড় আর ব্যবহারও করব না, আবার হয়তো কিছু কিছু ব্যবহার হতে পারে। কিন্তু এমন একটি কাজ যখন সামনে এলো এসব চিন্তা করব কিভাবে?’

Related Articles

Leave a Reply

Back to top button