বাংলাদেশ

নীলফামারীতে জঙ্গি আস্তানা থেকে পাঁচজন আটক

জঙ্গি সন্দেহে, র‌্যাব নীলফামারীতে পাঁচ জনকে আটক করেছে।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বসির আহমেদ জানান, শনিবার (৪ ডিসেম্বর) জেলা সদরের সোনারায় ইউনিয়নের পুটিহারি মাঝাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বসির আহমেদ জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শুক্রবার মধ্যরাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে।

আটক পাঁচ জন হলেন, অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নুর আমিন ও ওয়াহেদ আলী। তাদের বাড়ি মাঝাপাড়া গ্রামের কুঠিহারা এলাকায়।

Related Articles

Leave a Reply

Back to top button