বাংলাদেশ
নিহত রায়হান হত্যার ঘটনায় জড়িত সেই এসআই আকবর অবশেষে গ্রেফতার

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্ত সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার থেকে জেলার কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুপুরে ডোনা সীমান্ত এলাকা থেকে এসআই আকবরকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে বিকেল ৫টায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।
গত ১১ অক্টোবর ভোর রাতে রায়হানকে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
রায়হান ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন পুলিশের তরফ থেকে দাবি করা হলেও নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ ছিল পুলিশ ধরে নিয়ে ফাঁড়িতে নির্যাতন করে তাকে হত্যা করেছে।



